Home

হার্টের বাইপাস অপারেশন

জটিল হৃদরোগ হলে বাইপাস অপারেশন করাতে হয় একথা এখন সবারই জানা। অনেকে আবার একে ওপেন হার্ট সার্জারি হিসেবে চেনে। যাই জানা থাকনা কেনো সব ধরনের জটিল হৃদ্ররোগে বাইপাস অপারেশন লাগে না তেমনি বাইপাস অপারেশন আর ওপেন হার্ট সার্জারি কথাটাও একই অপারেশন বুঝায় না। বাইপাস সার্জারি বলতে আমরা যা বুঝি তাকে মেডিকেলের ভাষায় বলে সি,,বি,জি (CABG- Coronary Artery Bypass Graft) সার্জারি।

 

ইশকেমিক (Ischaemic) হার্ট ডিজিজ

হার্ট ব্লক হয়েছে বললেই আমাদের মনে যে রোগটির ছবি ফুটে উঠে তা হলো আসলে ইশকেমিক ডিজিজ। হার্ট ব্লক নামক প্রচলিত শব্দটি কিন্ত এই রোগের ক্ষেত্রে ভুল নামকরণের শিকার, কারণ হার্ট ব্লক নামে সত্যিই একটি হৃদ রোগ আছে যার সাথে এই রোগের মিল খুব সামান্যই। তবে হার্ট এর ধমণী তে ব্লক (করোনারি আরটারী স্টেনোসিস) হয়েছে বললে সেটা কিন্ত এই রোগটিকেই বোঝায়। তাই পাঠক এই ক্ষেত্রে একটু যত্নবান হবেন বলে আশা রাখবো। মেডিকেল পরিভাষায় একে করোনারি আর্টারি ডিজিজ বলা হয়।

 

সোয়াইন ফ্লু

সোয়াইন ফ্লু নামটি শুনলেই বোঝা যায় এটা শুকরের একটি অসুখ। আসলে শুকরের ইনফ্লুয়েঞ্জার অপর নামই হচ্ছে সোয়াইন ফ্লু। একে হগ ফ্লু বা পিগ ফ্লু নামেও ডাকা হয়। শুকরের এমন রোগ হলে তা শুকরের মহামারি আকারে ছড়িয়ে পড়ে এবং অনেক শুকর মারা যায়। তাহলে তাতে মানুষের এতো ঘাবড়ানোর কি আছে?